হবিগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি, ডুবছে ধানক্ষেত
হবিগঞ্জের বানিয়াচংয়ে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরাঞ্চলে পানি ঢুকে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে শত শত হেক্টর জমির আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।









