অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত, জানুন কিভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল অবশেষে প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় মোট ৬৯ হাজার ২২৫ জন প্রার্থী পাস করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৭টায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, পরীক্ষার্থীরা ফল জানতে অধিদফতরের নিজস্ব ওয়েবসাইট (www.dpe.gov.bd) ভিজিট করতে পারবেন। এছাড়া নির্বাচিত প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ৯ জানুয়ারি দেশে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) ১ হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার জন্য মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।



