কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়ছে। নির্বাচনে সভাপতি সবুজ সাধারন সম্পাদক মাসুদ পুনঃনির্বাচিত হয়েছেন। শনিবার সকালে কেরুজ প্রাথমিক বিদ্যালয় ভবনে ১০টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে ১১৮৯ জন ভোটারের মধ্যে ১১৮৬ জন ভোটার তাদের ভোট দেওয়ার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন। ২৫টি পদের মধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দীতে নির্বাচিত হওয়ায় ২১টি পদে ৪৪ জন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ (ছাতা) প্রতীক নিয়ে ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাবেক সভাপতি তৈয়ব আলী (বাই সাইকেল) ৪০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৭০২ ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ৮ বারের নির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (চাদতারা), ৭০২ ভোট পেয়ে ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স (আনারস) ৩৬০ ভোট, ৩য় নতুন প্রার্থী জয়নাল আবেদীন নফর (হারিকেন), ১০২ ভোট।
সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, রেজাউল করীম ও মফিজুল ইসলাম। যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন। দফতর সম্পাদক পদে সালাউদ্দীন সনেট, প্রচার সম্পাদক পদে আ. কুদ্দুস, কোষাধ্যক্ষ পদে এম আবু সাঈদ নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীয় আগেই নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে সেলিম খান ও ৬নং ওয়ার্ডে মাজেদুল ইসলাম, নুরুল ইসলাম ও মজিবর রহমান। আর নব-নির্বাচিত ওয়ার্ডের সমস্যরা হলেন, যথাক্রমে ২নং আমিরুল ইসলাম, ৩নং শরিফুল ইসলাম ও বাবুল আক্তার, ৪নং কামরুল ইসলাম লোমান ও মতিয়ার রহমার, ৫নং সাহেব আলী শিকদার ও হারিজুল ইসলাম ৭নং জহিরুল ইসলাম ও ইদ্রিস আলি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন- নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম।
এদিন রাত সাড়ে ১০টায় সকল ভোটার দের সামনে এ ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন- নির্বাচনের সদস্য সচিব যথাক্রমে পরিবহন বিভাগের (প্রকৌশলী) আবু সাঈদ, সদস্য প্রশাসন বিভাগের (উপ-মহাব্যবস্থাপক) আল-আমিন, হিসাব বিভাগের উপ-ব্যবস্থাপক জায়েদ হাসান, বাণিজ্যিক বিভাগের জুনিয়র অফিসার জহির উদ্দীন।



