গ্যাস সংকটের মধ্যে স্বল্পচাপের দুঃসংবাদ দিলো তিতাস!

গ্যাস সংকটের মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আবারও স্বল্পচাপের সংবাদ দিয়েছে। এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস গ্রাহকদের কাছে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে যে গ্রাহকরা এই সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।
তিতাস গ্যাস জানায়, রক্ষণাবেক্ষণজনিত এই ব্যবধানের কারণে এলএনজি সরবরাহ সাময়িকভাবে হ্রাস পাচ্ছে, যা স্বল্পচাপের পরিস্থিতির মূল কারণ। কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ শেষে সরবরাহ স্বাভাবিক হবে এবং গ্রাহকদের সুবিধা পুনরায় নিশ্চিত করা হবে।



