ডা. জুবাইদা রহমানের জন্মদিনে অনাড়ম্বর আয়োজন

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এবারও জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান নয়, বরং সমাজসেবা ও জনকল্যাণমূলক নানা কর্মসূচির আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। রাজধানীর মহাখালীতে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন খতম, পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, খাবার পরিবেশন এবং বৃক্ষরোপণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে অনাড়ম্বর কিন্তু জনকল্যাণমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান একজন মেধাবী, মানবিক ও সমাজমনস্ক ব্যক্তি, যিনি সবসময় জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং দক্ষ প্রজন্ম তৈরির পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি আড়ম্বরপূর্ণ জন্মদিন উদযাপনের পরিবর্তে সমাজের মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দেন। এবারের জন্মদিনের আয়োজনেও সেই দর্শনের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে নিয়ে একটি নিমগাছের চারা রোপণ করেন ড. আব্দুল মঈন খান। পাশাপাশি পথশিশুদের জন্য স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে হাফেজ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন জানায়, ডা. জুবাইদা রহমান প্রতি বছর জন্মদিনে ব্যক্তিগত উৎসবের পরিবর্তে জনহিতকর কর্মকাণ্ডকে উৎসাহিত করে থাকেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে জন্মদিনকে অর্থবহ করে তোলাই তার মূল লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. গালিব হাসান, ডা. ফারুক আহমেদ, ডা. এম আর হাসান, ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, ডা. তানজিম রুবায়েদ আফিফ, ডা. রাসেল হোসেন, ডা. রিয়াদ মোহাম্মদ, ডা. মাহিদুল হক মাহিন, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. জিহাদুল মোতালেব মার্শাল, ডা. রায়হান আমিন ফাহিম, ডা. শিবাত ইসলাম চৌধুরীসহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।



