তিস্তা পরিদর্শনে দুই মন্ত্রীর আগমন ঘিরে কাউনিয়া যুবদলের প্রস্তুতি সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর আগমন উপলক্ষে কাউনিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় দুই মন্ত্রী তিস্তা নদী এলাকা পরিদর্শনে আসবেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য শাহীন আলম, মিজানুর রহমান ও আবু সায়েম, বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সারাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, হারাগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল হক ও সদস্য সচিব আব্দুর রহিম, কুর্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবু ও সদস্য সচিব হানিফ আলী, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উদ্দিন ও সদস্য সচিব দুলুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
তারা আরও বলেন, তিস্তা নদী ও নদীপাড়ের মানুষের বাস্তব চিত্র সরেজমিনে দেখতে দুই মন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরটি সফল করতে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকে আরও জোরালো করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় দুই মন্ত্রীর আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান উপস্থিত নেতারা।



