দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম!

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ জুন) থেকে নতুন দর কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়, যা আগের চেয়ে ৫ হাজার ৪৮২ টাকা কম।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়, যা আগের চেয়ে ৪০৮ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭১ বার এবং রুপার দাম ৪২ বার সমন্বয় করেছে বাজুস। স্বর্ণের ক্ষেত্রে ৩৭ বার দাম বেড়েছে ও ৩৪ বার কমেছে। অন্যদিকে রুপার দাম বেড়েছে ২২ বার এবং কমেছে ২০ বার।



